
আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। সুতরাং, মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। আল্লাহ্ তায়ালা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন-
“প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।” (সূরা আলে ইমরান, আয়াত ১৮৫)
আল্লাহ্ তায়ালা আরও বলেন-
“তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় দুর্গে অবস্থান করলেও।” (সূরা আন-নিসা, আয়াত ৭৮)
আর এই মৃত্যুর সাথে সাথেই আখিরাত জীবনের সূচনা হয়।


